ARCHITECTURE
গানের ঘর [House of Songs]
Location: Sunamganj
Year: 2025
Client: x
A. M. & Associates
![গানের ঘর [House of Songs]](https://res.cloudinary.com/dh7afaqxe/image/upload/v1786017875/studio-karigor/studio-karigor/1786017875126-1.jpg)
Project note
অনুপ্রেরণার গল্প ঢাকার ব্যস্ত কর্মজীবন থেকে কয়েক দিনের ছুটিতে হবিগঞ্জে গিয়েছিলাম। এক বিকেলে লক্ষীবাওরের সবুজ ঘাসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মনে পড়ল—আজই তো সুনামগঞ্জের ধল গ্রামে শুরু হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বার্ষিক মেলা। আর কোনো পরিকল্পনা নয়; সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়েই রওনা দিলাম। রাতের অন্ধকারে হাওরের বিস্তীর্ণ প্রান্তর পেরিয়ে, কাঁচা পথ আর জলাভূমির মাঝ দিয়ে প্রায় রাত আটটার দিকে পৌঁছে গেলাম মেলায়। সেখানে গিয়ে আবিষ্কার করলাম এক ভিন্ন জগৎ—যেখানে গান কেবল বিনোদন নয়, বরং জীবনদর্শন, সাধনা এবং মানুষের সঙ্গে মানুষের আত্মিক সংযোগের এক অনন্য ভাষা। মেলায় উপস্থিত ভক্ত, বাউল শিল্পী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আমি প্রত্যক্ষ করলাম কীভাবে আজও শাহ আব্দুল করিমের দর্শন জীবন্ত হয়ে আছে। তাঁর গান, তাঁর জীবন এবং তাঁর দর্শনকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপন আমাকে গভীরভাবে নাড়া দেয়। সেই মুহূর্ত থেকেই একটি প্রশ্ন আমাকে ভাবাতে শুরু করে—এই উদযাপনের অংশ হিসেবে স্থাপত্য কীভাবে ভূমিকা রাখতে পারে? কীভাবে একটি স্থান মানুষের মিলন, গান, স্মৃতি ও সংস্কৃতিকে ধারণ করতে পারে? এই ভাবনা থেকেই জন্ম নেয় "গানের ঘর (House of Songs)"—একটি প্যাভিলিয়নের ধারণা, যা কেবল একটি স্থাপনা নয়; বরং শাহ আব্দুল করিমের দর্শন, হাওরের প্রকৃতি এবং বাউল সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমাদের বিশ্বাস, এই প্যাভিলিয়ন ভবিষ্যতের মেলায় মানুষ, সংগীত ও সংস্কৃতির মিলনস্থল হয়ে উদযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে।
![গানের ঘর [House of Songs]](https://res.cloudinary.com/dh7afaqxe/image/upload/v1786017926/studio-karigor/studio-karigor/1786017926370-2.jpg)
![গানের ঘর [House of Songs]](https://res.cloudinary.com/dh7afaqxe/image/upload/v1786017946/studio-karigor/studio-karigor/1786017946209-3.jpg)
![গানের ঘর [House of Songs]](https://res.cloudinary.com/dh7afaqxe/image/upload/v1786017962/studio-karigor/studio-karigor/1786017962169-4.jpg)
![গানের ঘর [House of Songs]](https://res.cloudinary.com/dh7afaqxe/image/upload/v1786018117/studio-karigor/studio-karigor/1786018117499-5-1.jpg)
